শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৩০ মে ২০২৬ শনিবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিঅা'য় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকবেন।
দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দপ্তর
ঢাকা বিশ্ববিদ্যালয়