ঢাকা বিশ্ববিদ্যালয় রাইটার্স হাব - এর উদ্যোগে ‘‘ Scriptoria : National Literary Festival” শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৯ জুলাই ২০২৬ বুধবার টিএসসি চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রাইটার্স হাব - এর প্রেসিডেন্ট নাফিসা হকের সভাপতিত্বে ছাত্র শিক্ষক কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক আল-আমিন এবং হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি - এর পরিচালক মো. এমদাদুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। মিথিলা চৌধুরী ও নাফিসা আনজুম অনুষ্ঠান সঞ্চালন করেন।

২৯/০৭/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়