ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ক্যাম্পাসে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য—‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে রূপদান’। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। এ উপলক্ষে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)) অধ্যাপক ড. আবদুস সালাম র্যালিতে নেতৃত্ব দেন। পরে ডব্লিউ. এ. জনকিন্স ভার্চুয়াল ক্লাসরুমে দিবসটির প্রতিপাদ্যের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

২৭/০৯/২০২৬
ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।