ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে আজ ০৭ অক্টোবর ২০২৬ বুধবার বিজনেস স্টাডিজ অনুষদের সংস্কারকৃত বিভিন্ন কাজের উদ্বোধন করেন। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল-আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান সম্মানিত অতিথি এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

০৭/১০/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়