ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহমুদ আলম বার্ধক্যজনিত কারণে গতকাল ২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার সকাল ৯:৩০ টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে-সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহমুদ আলম -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে তিনি দীর্ঘদিন ভূতত্ত্ব বিভাগে শিক্ষকতা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন। একজন প্রজ্ঞাবান শিক্ষক ও গবেষক হিসেবে বিভাগের সার্বিক উন্নয়নে তিনি অবদান রেখেছেন। ভূতত্ত্ব চর্চা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, প্রয়াত অধ্যাপক ড. মাহমুদ আলম -এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ আগামীকাল ২৫ অক্টোবর ২০২৬ রবিবার সকাল ১০:৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগ প্রাঙ্গণে আনা হবে। সেখানেই তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহমুদ আলম -এর মৃত্যুতে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বদরুদ্দোজা মিয়া পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।

২৪/১০/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়