ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল কারাতে প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্রদের গ্রুপে হাজী মুহম্মদ মুহসীন হল এবং ছাত্রীদের গ্রুপে রোকেয়া হল রানার্স আপ হয়েছে। প্রতিযোগিতা শেষে গতকাল ০৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ পাল সহ- বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

০৬/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়