ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রয়াত শিক্ষক অধ্যাপক কে. এ. এম. সাদউদ্দিন (১৯৩৬–২০২৬)-এর স্মরণে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। স্মরণসভায় অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ মূল বক্তব্য প্রদান করবেন এবং সভাপতিত্ব করবেন সমাজবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল। সকল শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, শুভানুধ্যায়ী ও আগ্রহী ব্যক্তিবর্গকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।