Dhaka University EEE Participates in Optica Student Leadership Program in the USA
Two students from the Department of Electrical and Electronic Engineering (EEE), University of Dhaka—Arpan Saha and Mohammad Ajmain Fatin—were selected for the Optica (Formerly OSA) Student Leadership Program, held in Denver, Colorado, USA, in October this year. Following the selection, Arpan Saha participated in the program and represented the University of Dhaka. The highly competitive program was sponsored by Optica, with all expenses covered.
Arpan Saha was the only student from Bangladesh to represent the country at this international forum. Organized by Optica, the Student Leadership Program brings together the top 100 selected student representatives from around the world. It focuses on leadership development through interactive workshops, group discussions, and training on communication, teamwork, and service-oriented leadership.
Alongside the leadership program, Arpan Saha attended and presented his research at the Frontiers in Optics + Laser Science (FiO+LS) conference. FiO+LS is one of the flagship international conferences in optics and photonics. The conference provided opportunities to engage with leading researchers, faculty members, and industry professionals in optical science and laser technologies.
Arpan Saha’s participation reflects the University of Dhaka’s commitment to academic excellence, research, leadership development, and global engagement.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দুই শিক্ষার্থী—অর্পন সাহা ও মোহাম্মদ আজমাইন ফাতিন—যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত অপটিকা (পূর্বনাম অপটিক্যাল সোসাইটি অব আমেরিকা) স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। চলতি বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত এই কর্মসূচির জন্য নির্বাচনের পর অর্পন সাহা প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। এই অত্যন্ত প্রতিযোগিতামূলক প্রোগ্রামটি অপটিকা–এর পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণ অর্থায়িত ছিল এবং এতে অংশগ্রহণকারীদের সকল ব্যয় বহন করা হয়।
এই আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্বকারী একমাত্র শিক্ষার্থী ছিলেন অর্পন সাহা। অপটিকা কর্তৃক আয়োজিত এই স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ ১০০ জন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রোগ্রামটির মূল লক্ষ্য ছিল ইন্টারঅ্যাকটিভ ওয়ার্কশপ, দলীয় আলোচনা এবং প্রশিক্ষণ সেশনের মাধ্যমে নেতৃত্ব দক্ষতা, কার্যকর যোগাযোগ, দলগত কাজ এবং সেবাভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা।
নেতৃত্ব প্রোগ্রামের পাশাপাশি, অর্পন সাহা Frontiers in Optics + Laser Science (FiO+LS) সম্মেলনে অংশগ্রহণ করেন এবং সেখানে তার গবেষণা উপস্থাপন করেন। FiO+LS অপটিক্স ও ফোটোনিক্স ক্ষেত্রে অন্যতম প্রধান আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে তিনি অপটিক্যাল বিজ্ঞান ও লেজার প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগামী গবেষক, শিক্ষক এবং শিল্পখাতের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
অপটিকা স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রাম ও FiO+LS সম্মেলনে অর্পন সাহার অংশগ্রহণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, গবেষণা, নেতৃত্ব বিকাশ এবং বৈশ্বিক সম্পৃক্ততার প্রতিফলন।