
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন বর্ষের ১৫৪ জন শিক্ষার্থীকে ১৯ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। বিভাগের ৫টি ট্রাস্ট ফান্ড থেকে এই বৃত্তি প্রদান করা হয়। আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন । বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল আমিন স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন এবং দাতা প্রতিনিধি লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) আব্দুল্লাহ আল হাসান বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক ট্রাস্ট ফান্ড সমূহের পরিচিতি তুলে ধরেন।
উল্লেখ্য, আইএইচসি-স্ন্যাব চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে ১১৫ জন, মোহসেন আরা বেগম এন্ডোমেন্ট ফান্ড থেকে ২৮ জন, অধ্যাপক মমতাজুর রহমান তরফদার স্মারক বৃত্তি তহবিল থেকে ২ জন, জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ ট্রাস্ট ফান্ড থেকে ৩ জন এবং প্রফেসর এ কে এম আবদুল আলীম ট্রাস্ট ফান্ড থেকে ৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।
০৮/০২/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।