ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ০৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার কবি জসীম উদদীন হলের প্রধান তোরণ নির্মাণ কাজ উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান উপস্থিত ছিলেন।

৯/২/২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়