ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদদীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. হাসিবুজ্জামান নাঈম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফাহিমুর রহমান যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম তুষার রানার্স-আপ হয়েছেন। আজ ১১ এপ্রিল ২০২৬ শনিবার কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় ডাকসু’র ভিপি সাদিক কায়েম এবং ক্রীড়া সম্পাদক আরমান হোসেন উপস্থিত ছিলেন।
কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস. এম. আরিফ মাহমুদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকসুর নেতৃবৃন্দ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়