ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ আজ ১২ এপ্রিল ২০২৬ রবিবার বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ৩০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন এমপি ভালো মানুষ হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাহলেই সমাজকে আলোকিত করা সম্ভব হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সুপ্রিমকোর্ট হয়ে সচিবালয়ে পৌঁছানোর নিজের জীবনের গল্প তুলে ধরেন এবং নবাগতদের স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করেন।
নবীনদের পক্ষে দু’জন শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের হাতে সংবিধানের একটি কপি তুলে দেওয়া হয়। এছাড়া, তাদের ফুলেল শুভেচ্ছা ও বই উপহার দেওয়া হয়।
১২/০৪/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়