ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্মার্ট অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক দ্বিতীয় ব্যাচের বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী আজ ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন উপস্থিত ছিলেন। প্রতি ব্যাচে ২৫ জন কর্মকর্তা-কর্মচারীকে সপ্তাহে ২দিন প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন ২ঘন্টা করে মোট ৩৬ ঘন্টা তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

২৫-০৬-২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়