আন্ত:বিশ্ববিদ্যালয় ওয়াটারপোলো প্রতিযোগিতায় ছাত্রদের দলগত বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া সাঁতারে ছাত্রদের দলগত বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্স আপ এবং ছাত্রীদের দলগত বিভাগে তৃতীয় স্থান অধিকার করে।
উল্লেখ্য ‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে বন্ধুত্ব’ স্লোগান সামনে রেখে ২দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা গত ২৬ জুন ২০২৬ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খেলা শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

৩০/০৬/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়