ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘১০৫ বছরে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ : অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার আজ ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মি. জালিল রাহিমি জাহানাবাদি প্রধান অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও ইরান দূতাবাসের ঢাকাস্থ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মাহদি মৌলায়ী আরানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সবুর খান ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইরানের রাষ্ট্রদূত মি. জালিল রাহিমি জাহানাবাদি ফারসি ভাষা ও সাহিত্যের ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরে বলেন, এই ভাষা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার অংশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং ঢাকাস্থ ইরান দূতাবাসের মধ্যে যৌথ সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ইরানে শিক্ষা সফর, যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং ইরানী সিনেমা, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ে যৌথ সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজনের ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেন।

০২/০৭/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়