ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড-এর যৌথ উদ্যোগে মাস্টার্স অব প্রফেশনাল ব্যাংকিং প্রোগ্রামের সনদপত্র বিতরণী অনুষ্ঠান গতকাল ১৮ জুলাই ২০২৬ শনিবার অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে| ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন| এসময় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ) ও সাবেক চেয়ারপার্সন অধ্যাপক ড. হাসিনা শেখ, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এমডি মি. লুৎফুর হাবিব এবং জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি-এর সিইও মি. এসএম নুরুজ্জামান উপস্থিত ছিলেন|

১৯-০৭-২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়