ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইউনিট বাঁধনের উদ্যোগে নবীনবরণ, রক্তদাতা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ২০ জুলাই ২০২৬ সোমবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইনস্টিটিউট ইউনিট বাঁধনের সাবেক সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, উপদেষ্টা শিক্ষক অধ্যাপক ড. মো. আব্দুল মুত্তালিব ও বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সাধারণ সম্পাদক হাসানুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইনস্টিটিউট ইউনিট বাঁধনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রক্তদাতাগণ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইনস্টিটিউটের ৭ জন রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়।

২০/০৭/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়