তুরস্ক ভিত্তিক প্রকাশনা সংস্থা ‘সোজলার পাবলিকেশন’-এর ব্যবস্থাপনা পরিচালক দাউদ সিসিওগ্লু-এর নেতৃত্বে ৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ ২৬ জুলাই ২০২৬ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধিদলের সদস্যরা আগামী অক্টোবর মাসে তুরস্কে অনুষ্ঠেয় ‘Quranic Solutions to Global Crises’ শীর্ষক ‘১৩ম আন্তর্জাতিক বদিউজ্জামান সিম্পোজিয়ামে’ অংশগ্রহণের জন্য উপাচার্যকে আমন্ত্রণ জানান| ‘ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর নলেজ এন্ড কালচার’ এই সিম্পোজিয়াম আয়োজন করবে।
পরে তাঁরা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বদিউজ্জামান সাঈদ নূরসী অনূদিত এবং সোজলার পাবলিকেশন প্রকাশিত পবিত্র কুরআনের তাফসির গ্রন্থ ‘রিসালায়ে নূর সমগ্র’ উপাচার্যকে উপহার দেন| তুরস্ক সফরের আমন্ত্রণ এবং গ্রন্থ উপহারের জন্য উপাচার্য অতিথিদের ধন্যবাদ জানান।

২৬/০৭/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়