ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরিকালচার সেন্টারের যৌথ উদ্যোগে ‘‘Tree Identification” শীর্ষক গ্রীন নেক্সাস- ২ কর্মসূচি আজ ১৯ আগস্ট ২০২৬ বুধবার কার্জন হল এলাকায় পালিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সভাপতি শেখ রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রধান উপদেষ্টা এবং আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন। পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক রাশেদ কামাল অনিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “শুধু গাছ রোপণ করলেই হবে না, গাছকে শিশুর মতো লালন-পালন করে বড় করে তুলতে হবে। একটি শিশুকে যেমন যত্ন নিতে হয় এবং অসুস্থ হওয়া থেকে বাঁচাতে হয়, ঠিক তেমনই গাছকেও রোগ-বালাই থেকে রক্ষা করতে হবে।
উল্লেখ্য, গ্রীন নেক্সাস এর প্রথম কর্মসূচি হিসেবে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ‘ ÔClean CampusÕ অভিযান পরিচালিত হয়। আজ ‘‘Tree Identification” কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সরেজমিনে দেশীয় বৃক্ষের সঙ্গে পরিচিত করা এবং বৃক্ষের বৈশিষ্ট্য, পরিচিতি ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে বাস্তব জ্ঞান প্রদান করা। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের প্রায় ১০০টি দেশীয় বৃক্ষ সরেজমিনে দেখানো হয় ও চেনানো হয়। এসব বৃক্ষের বৈশিষ্ট্য, পরিবেশগত গুরুত্ব এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাদের ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

১৯/৮/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়