ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘‘প্রায়োগিক আয়কর ও ই-রিটার্ন দাখিল’’ শীর্ষক ৩দিন ব্যাপী এক কর্মশালা আজ ২২ আগস্ট ২০২৬ শনিবার এমবিএ ভবনের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে শুরু হয়েছে।
ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ড. ইকতিয়ারউদ্দিন মোঃ মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কর্মশালার মূল সমন্বয়ক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুসতবা ইশতিয়াক আহমদ ধন্যবাদ জ্ঞাপন করেন।
‘‘শিখুন, চর্চা করুন ও আত্মবিশ্বাসের সঙ্গে দাখিল করুন’’ প্রতিপাদ্য নিয়ে ২২, ২৮ ও ২৯ আগস্ট এই কর্মশালা চলবে। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

২২/৮/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।