২২ এপ্রিল, ২০২৬ তারিখ সামাজিক বিজ্ঞান অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেণ পপুলেশন সায়েন্সেস বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম।
২৭ এপ্রিল, ২০২৬ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক সভায় মাননীয় ডিন মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
২৩ এপ্রিল, ২০২৬ সামাজিক বিজ্ঞান অনুষদের অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারপার্সনদের সাথে সৌজন্য সাক্ষাতকার সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাক্ষাতকার সভায় বিভাগের চেয়ারপার্সনবৃন্দ ডিন মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে।
গত ০৭ অক্টোবর, ২০২৫ (মঙ্গলবার) মাননীয় ডিন মহোদয়ের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তত্ত্বাবধানে সামাজিক বিজ্ঞান অনুষদ ও অনুষদভুক্ত বিভাগসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অগ্নি-নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
৭ সেপ্টেম্বর, ২০২৫ সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মহোদেয়ের উদ্যোগে ডাকসু ও হলসংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে ভোটদান প্রক্রিয়া সম্পর্কে সচেতনতামূলক সভা মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
০৪ আগস্ট, ২০২৫ ডিন মহোদয়ের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে চালু করা হয় Nescafe Kiosk.
ঐতিহাসিক জুলাই উদযাপন উপলক্ষে ৩ জুলাই, ২০২৫ সামাজিক বিজ্ঞান অনুষদ কর্তৃক সেমিনার আয়োজন। মানানীয় ডিন মহোদয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান।
১ জুলাই, ২০২৫ সামাজিক বিজ্ঞান অনুষদ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালন।
অদ্য ২৪ জুন, ২০২৫ সকাল ১০ টায় সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ মিলনায়তনে বাজেট ২০০৫-২৬ : শিক্ষা ও কর্ম সংস্থান বিষয়ে মাননীয় ডিন মহোদয় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত আনন্দ ভ্রমণ। উক্ত আনন্দ ভ্রমণটি গত ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি, ২০২৫ কক্সবাজারে অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সম্মানিত ডিন মহোদয়ের নির্দেশে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার জন্য নির্দেশনামূলক ব্যানার ও পোস্টার লাগানো হয় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের বিভিন্ন জায়গায়।
গত ১৯ মার্চ, ২০২৫ (বুধবার) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মহোদয়ের উদ্যোগে অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষকদের সম্মানার্থে একটি ইফতার মাহফিল আয়োজন করা হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে অনুষদের সম্মানিত শিক্ষকদের জন্য গত ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (মঙ্গলবার) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবস্থিত ঢালিস আম্বার রিসোর্টে একটি রিট্রিট এর আয়োজন করা হয়।
১ সেপ্টেম্বর, ২০২৪ সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে কুমিল্লা, ফেনী ও নোয়াখালী জেলার বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।