ইংলিশ ডিপার্ট্মেন্টের ইংলিশ স্পোর্টস ক্লাবের আয়োজনে ৩ দিন ব্যাপী ইংলিশ স্পোর্টস কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১৭ - ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত এই স্পোর্টস কার্নিভালে মোট চারটি ক্যাটাগরীতে ফুটবল এবং শর্ট পিচ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় যথাক্রমে কবি জসিমউদদীন হল এবং সূর্যসেন হলের বাস্কেটবল মাঠে। উক্ত স্পোর্টস কার্নিভালে মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ব্যাচ-১৭ এবং রানার্সআপ হয়েছে ব্যাচ-১৫, ছেলেদের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ব্যাচ-১৮ এবং রানার্সআপ হয়েছে ওল্ড বয়েজ। এছাড়াও মেয়েদের শর্ট পিচ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ব্যাচ-১৫ এবং রানার্সআপ হয়েছে ব্যাচ-১৭, ছেলেদের শর্ট পিচ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ব্যাচ-১৭ এবং রানার্সআপ হয়েছে ব্যাচ-১৮।