Event
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘Mastering Global Communication’ শীর্ষক ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত”
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘Mastering Global Communication’ শীর্ষক ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত”
গত ০৯ নভেম্বর ২০২৬ দর্শন বিভাগের শিক্ষার্থীদের জন্য Philosophy Career Club-এর উদ্যোগে Mastering Global Communication’ শীর্ষক ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি ভাষা ও যোগাযোগ বিষয়ক প্রশিক্ষক জিয়া হাসান। জনাব হাসান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে সাবলীলভাবে ইংরেজি বলার জন্য ইংরেজিকে বিষয় হিসেবে না দেখে ভাষা হিসেবে দেখতে অনুরোধ করেন, এবং অন্যদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে সেমিনারটি প্রাঞ্জল হয়ে ওঠে।