Event

সামাজিক বৈষম্য দূরীকরণে গৌতমবুদ্ধের শিক্ষা : বিশেষ সেমিনার

Published May 15, 2025 Event date May 14, 2025 Department of World Religions and Culture
All Events

“সামাজিক বৈষম্য দূরীকরণে গৌতমবুদ্ধের শিক্ষা” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস অ্যান্ড ইন্টারকালচারাল ডায়ালগ-এর যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানটি বিকাল ৩টায় শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সংখ‍্যাতিরিক্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। আলোচক হিসেবে বক্তব্য রাখেন উক্ত বিভাগের সম্মানিত চেয়ারম‍্যান ড. শান্টু বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আবু সায়েম।
সেমিনারটি সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ, পরিচালক, সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস অ্যান্ড ইন্টারকালচারাল ডায়ালগ।বক্তারা তাদের বক্তব্যে গৌতম বুদ্ধের শিক্ষা ও দর্শনকে আধুনিক সমাজে বৈষম্য হ্রাসে কার্যকর পথ হিসেবে উল্লেখ করেন এবং ধর্মীয় সহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধ জাগরণের গুরুত্ব তুলে ধরেন।সেমিনারে শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied