Event

আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা

Published May 29, 2025 Event date May 26, 2025 Department of World Religions and Culture
All Events

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস অ্যান্ড ইন্টারকালচারাল ডায়ালগ এক বিশেষ শীর্ষক সেমিনারের আয়োজন করে, যার শিরোনাম ছিল “আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা”। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি নজরুল ইনস্টিটিউট-এর সাবেক নির্বাহী পরিচালক ও সাবেক সচিব জনাব মোহাম্মদ জাকীর হোসেন। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নজরুল ইনস্টিটিউট-এর ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব মো. জেহাদ উদ্দিন এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম। সেমিনারটি সভাপতিত্ব করেন সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ।

 

Link copied