Latest News

ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৩ শুরু

Published November 12, 2024 Department of Sculpture
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য বিভাগের সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৩’ চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। প্রদর্শনীতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমএফএ ও বিএফএ প্রোগ্রামের ছয়টি ব্যাচের ৪৪ জন শিক্ষার্থীর মোট ৬৪টি শিল্পকর্ম উপ ̄স্থাপিত হয়েছে।

 

১১ নভেম্বর ২০২৪ সোমবার বিকাল ৩টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৩-এর উদ্বোধন ও পুর ̄স্কার বিতরণ অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম শেখ মনোনীত ̈ ৫টি শিল্পকর্মের জন্য ৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন । স্নাতকোত্তর পর্যায়ের এমএফএ ১ম পর্বের আনিকা তাবাসসুম নুঝহাত নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুর ̄স্কার এবং এমএফএ ২য় পর্বের রিয়া দাস ‘ভা ̄স্কর নভেরা আহমেদ স্মৃতি পুর ̄স্কার‘ পান। স্নাতক-পূর্ব পর্যায়ের বিএফএ ৩য় বর্ষের সুমিত রায় ‘মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার’ , বিএফএ ৪র্থ বর্ষের সুপ্রিয় কুমার ঘোষ ‘অধ্যাপক আবদুর রাজ্জাক̄ স্মৃতি পুরস্কার’ এবং বিএফএ ৪র্থ বর্ষের সুমাইয়া তুষি ‘শিল্পী আনোয়ার জাহান  স্মৃতি পুরস্কার’ পেয়েছেন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৩ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নাসিমুল খবির । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ  চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শনী ঘুরে দেখেন।

 

প্রদর্শনীটি আগামী ১৭ নভেম্বর ২০২৪ রবিবার পর্যন্ত  প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Link copied