Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত: হল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬ এ কবি জসীম উদ্‌দীন হল দলগত রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে

Published May 3, 2026 Kabi Jasimuddin Hall
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৫তম আন্ত: হল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬ এ কবি জসীম উদ্‌দীন হল দলগত রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ২৫ এপ্রিল ২০২৬ শনিবার কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি ও কবি জসীম কবি জসীম উদ্‌দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক, ডাকসু’র ক্রীড়া সম্পাদক-সহ আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

Link copied