Latest News

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস. এম. আরিফ মাহমুদ-এর নেতৃত্বে কবি জসীম উদ্‌দীন হল প্রশাসনের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

Published August 27, 2026 Kabi Jasimuddin Hall
All Latest News

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস. এম. আরিফ মাহমুদের নেতৃত্বে কবি জসীম উদ্‌দীন হল প্রশাসন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।

কবি জসীম উদ্‌দীন হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে হল প্রশাসন সকাল ৬:১৫ মিনিটে হল গেটে সমবেত হয়। পরবর্তীতে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হয়ে মাননীয় ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে শোভাযাত্রাসহ জাতীয় কবির সমাধিতে গমন করা হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে মহান কবির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি কবি জসীম উদ্‌দীন হল পরিবারের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

Link copied