ঢাবি কলা অনুষদে সেমিনার
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের উদ্যোগে ‘Faculty Colloquium : Recognizing Faculty Excellence' শীর্ষক এক সেমিনার আজ ১০ মে ২০২৬ রবিবার শহিদ মোফাজ্জল হায়দার চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে| ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন| কলা অনুষদের বিভিন্ন বিভাগের প্রভাষক এবং সহকারী অধ্যাপক ক্যাটেগরিতে প্রায় ৪৫ জন শিক্ষক এই সেমিনারে অংশগ্রহন করে। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের সভাপতিত্বে সেমিনারে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. শারমিন জাহান চৌধুরী এবং ড. আজরিন আফরিন বিদেশে নিজেদের উচ্চশিক্ষা অর্জনের অভিজ্ঞতা বিনিময় করেন| ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে, সুপারভাইজার নির্বাচন, সম্ভাম্ব্য ফান্ডিং এর উৎস্ এবং আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
সেমিনারে ইতিহাস বিভাগের অধ্যাপক ড.এম.এ.. কাউসার উচ্চশিক্ষার বিভন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন| সেমিনারে বিভিন্ন বিভাগের তরুণ শিক্ষক ও গবেষক উপস্থিত ছিলেন| প্রো- ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম শিক্ষা ও গবেষণাকে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করে বলেন, নতুন জ্ঞান সৃষ্টি এবং সামাজিক সমস্যা সমাধান করাই উচ্চশিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত| গবেষকদের সমাজ ও দেশের জন্য কাজ করার মানসিকতা গড়ে তোলার উপর তিনি গুরুত্বারোপ করেন| সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের সেমিনার তরুণ শিক্ষক ও গবেষকদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করবে| এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উচ্চশিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আরও বৃদ্ধি পাবে|