ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এর যৌথ উদ্যোগে ২০/০৭/২০২৬ তারিখ সোমবার সকাল ১১:০০ টায় "মানবতার সাধক স্বামী বিবেকানন্দ” শীর্ষক একটি বিশেষ সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরুর রহমান খান।
আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মিলটন কুমার দেব।
স্বাগত ভাষণ প্রদান করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু সায়েম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. দিদারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী সহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।