পবিত্র ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এর যৌথ উদ্যোগে আজ ৩১/০৮/২০২৬ তারিখ সোমবার সকাল ১১:০০ টায় "Prophet Muhammad (SAW): A Mercy to the Worlds" শীর্ষক একটি বিশেষ সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন মাননীয় অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শামসুদ্দিন আহমদ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)। আলোচনায় অংশগ্ৰহন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তফা আবুলউলায়ী । অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু সায়েম। আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ ।
অনুষ্ঠানে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগন ও অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।