Latest News

ঢাবির ম্যানেজমেন্ট বিভাগে ৫ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Published October 28, 2024 Department of Management
All Latest News

সূ্ত্র: NTV Online সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমির সভাপতিত্বে ৫ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ২৫অক্টোবর  সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়েছে ।

                                                                                       

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সেক্টরের বিশিষ্ট আলোচকগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম । 

                                     

  

সম্মানিত অতিথি ছিলেন ফকির ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফকির কামরুজ্জামান নাহিদ এবং ডাইরেক্টর-এইচ আর, এডমিনিস্ট্রেশন, কম্প্লায়েন্স এন্ড সাসটেইনেবিলিটি জনাব সুলতান মাহবুবুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আলী আক্কাস, সিনিয়র অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, এবং অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, চেয়ারম্যান, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় । তারা ভবিষ্যৎ একাডেমিক পরিকল্পনা সম্পর্কে তাদের দূরদর্শী বক্তব্য প্রদান করেন। 

এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের সমন্বয়কারী অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি প্রতিশ্রুতি দেন যে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করবে। একই সময়ে, প্রোগ্রামটি নেটওয়ার্কিং এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।

Link copied