Latest News

“ঢাবির ব্যবস্থাপনা বিভাগ থেকে দেশের সেরা অধ্যাপক: শ্রেষ্ঠ গুণী শিক্ষক ড. মোঃ সিরাজুর রাসুলের সাফল্যগাথা।”

Published October 6, 2026 Department of Management
All Latest News

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে (কলেজ-সাধারণ )ক্যাটাগরিতে গুণী শিক্ষক সম্মাননা অর্জন করেছেন। কবি নজরুল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড.মোঃ সিরাজুর রাসুল। গত সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের হাতে এ সম্মাননা (দুই লাখ টাকা, ক্রেস্ট ও সনদ) তুলে দেন।

ড.মোঃ সিরাজুর রাসুল ১৯৬৯ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও ১৯৯৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০০৬ সালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ২০১২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৭তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালে কর্মজীবন শুরু করা এই শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ৬টি প্রতিষ্ঠানে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ৭টি পাঠ্যপুস্তকের সহ-প্রণেতা এবং একাধিক আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণাপত্রের লেখক। শিক্ষাদানের পাশাপাশি যৌতুক, মাদক ও ইভটিজিং বিরোধী সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

Link copied