Latest News

ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শরীফুর রহমান একাডেমিক অ্যাওয়ার্ড হিসেবে বায়োলজিক্যাল সায়েন্সস (জুনিয়র গ্রুপ) এর উপর স্বর্ণ পদক প্রাপ্ত হয়েছেন।

Published November 12, 2024 Department of Pharmaceutical Chemistry
All Latest News

ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শরীফুর রহমান বাংলাদেশ একাডেমি অফসায়েন্সস (BAS) এর ২০১৮ সালের একাডেমিক অ্যাওয়ার্ড হিসেবে বায়োলজিক্যাল সায়েন্সস (জুনিয়র গ্রুপ) এর উপর স্বর্ণ পদক প্রাপ্ত হয়েছেন। গত ০৯ নভেম্বর, ২০২৪ ইং আঁগারগাও এর ন্যাশনাল  সায়েন্স এন্ড টেকনোলজি এর মাল্টিপারপাস হলে পদক বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইউজিন হিগিন্স অধ্যাপক ড. এম জাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে ২০১২-২০২৩ সালের প্রার্থীদের স্বর্ণ পদক প্রদান করেন ও BAS এর প্রেসিডেন্ট এমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। BAS এর সেক্রেটারি অধ্যাপক ড. হাসিনা খান সহ বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied