ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিভাগের প্রথিতযশা শিক্ষক ও বরেণ্য সমাজবিজ্ঞানী অধ্যাপক কেএএম সা'দউদ্দিনের স্মরণে এক স্মরণসভা গত ৫ জুলাই ২০২৬ তারিখে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর কর্মময় জীবন, সমাজবিজ্ঞান চর্চায় অবদান এবং প্রগতিশীল আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মুল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল।