Latest News

জুলাই বিপ্লবকে উপজীব্য করে ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে ‘ জুলাইয়ের প্রশ্ন ও প্রত্যাশা: সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের পর্যালোচনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়

Published August 10, 2026 Department of Sociology
All Latest News

গত ৩ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১.০০টায় বিভাগীয় ৫১৬নং কক্ষে জুলাই বিপ্লবকে উপজীব্য  করে ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে ‘ জুলাইয়ের প্রশ্ন ও প্রত্যাশা: সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের পর্যালোচনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, ডিন (ভারপ্রাপ্ত), সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফিরোজ আহমেদ, বিশিষ্ট লেখক এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল, চেয়ারপার্সন, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Link copied