গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল ম্যাডামের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা-এ এক আনন্দঘন ও শিক্ষামূলক শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, বিভাগীয় চেয়ারপার্সনের পাশাপাশি বিভাগীয় সম্মানিত শিক্ষকবৃন্দও উক্ত শিক্ষাসফরে অংশগ্রহন করেছেন।