Notice

গবেষণা শিক্ষানবীশ (ইন্টার্ন) সন্ধান [‘গবেষণা নির্ঘন্টকোষ প্রণয়ণ (২য় খন্ড)’]

Published August 19, 2024 Centre for Advanced Research in Arts and Social Science (CARASS)
All Notices

গবেষণা শিক্ষানবীশ (ইন্টার্ন) সন্ধান [‘গবেষণা নির্ঘন্টকোষ প্রণয়ণ (২য় খন্ড)’]

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস (CARASS)--এ ‘গবেষণা নির্ঘন্টকোষ প্রণয়ণ (২য় খন্ড)’ শীর্ষক একটি গবেষণা প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেন্টারের এই গবেষণা কাজে সার্বিক সহযোগিতার জন্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষানবীশ (ইন্টার্ন) নিয়োগ করা হবে।  আগ্রহীদের যোগ্যতা ও দায়িত্ব হবে নিম্নরূপ:

অংশ গ্রহণের যোগ্যতা

১। ন্যূনতম স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।

২। বয়স মধ্যে অনূর্ধ্ব  ৩০ বছর (৩১/৮/২০২৪ তারিখে) হতে হবে।

৩। বাংলা ও ইংরেজিতে বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।

৪। কম্পিউটার সংক্রান্ত (বাংলা ও ইংরেজিতে টাইপিং, ওয়েব পেজ ব্যবহার ইত্যাদি) কাজে দক্ষ হতে হবে।

দায়িত্ব

১। প্রুফ দেখা ও গ্রন্থ সম্পাদনা কাজে সহায়তা করা।

২। প্রয়োজনীয় প্রশাসনিক কাজ সম্পাদন।

কর্মঘন্টা

৫ মাস (সপ্তাহে ২০ ঘন্টা)।

আগ্রহী প্রার্থীকে আগামী ৩১ আগস্ট, ২০২৪ এর মধ্যে carass@du.ac.bdএই ঠিকানায় Curriculum Vitae (CV) সহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন পত্রের Subject line এ Internship লিখতে হবে।

 

 

(অধ্যাপক ড. আশফাক হোসেন)

পরিচালক

Link copied