Notice

পার্ট টাইম গবেষণা সহযোগী নিয়োগ প্রসঙ্গে

Published June 7, 2026 Centre for Advanced Research in Arts and Social Science (CARASS)
All Notices

গবেষণা সহযোগী (পার্ট-টাইম) – ২ জন

সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS) এর উদ্যোগে পরিচালিত বাংলাদেশ–মায়ানমার সম্পর্ক বিষয়ক গবেষণা প্রকল্পের গবেষণা প্রতিবেদন প্রকাশনার কাজে সহযোগিতার জন্য ২ (দুই) জন গবেষণা সহযোগী (পার্ট-টাইম) নিয়োগ করা হবে।

দায়িত্বসমূহ

  • গবেষণা প্রতিবেদন সম্পাদনা, প্রুফরিডিং ও তথ্য-যাচাই কাজে সহায়তা প্রদান।
  • তথ্যসূত্র ও গ্রন্থপঞ্জি (APA/Chicago বা প্রাসঙ্গিক স্টাইল) পর্যালোচনা ও বিন্যাসে সহযোগিতা।
  • গবেষণা প্রতিবেদন প্রকাশনার জন্য প্রয়োজনীয় তথ্য, উপাত্ত ও নথিপত্র সংগঠিত করা।
  • প্রকাশনা-সংক্রান্ত অন্যান্য গবেষণা ও সম্পাদকীয় কাজে সহায়তা করা।

যোগ্যতা

  • সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, উন্নয়ন অধ্যয়ন, বাংলা, ইংরেজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • গবেষণা, সম্পাদনা বা প্রকাশনা কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বাংলা ও ইংরেজি ভাষায় উৎকৃষ্ট লেখনী ও সম্পাদনা দক্ষতা থাকতে হবে।
  • কম্পিউটার, এমএস ওয়ার্ড এবং রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহারে দক্ষতা কাম্য।

কর্মকাল

চুক্তিভিত্তিক (পার্ট-টাইম), প্রকল্পের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য।

সম্মানী

যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সংক্ষিপ্ত আগ্রহপত্র (Cover Letter) অফিসে অথবা নিম্নোক্ত ই-মেইলে পাঠাতে হবে:

E-mail: carass@du.ac.bd

আবেদনের শেষ তারিখ : ১৬ জুন, ২০২৬।

শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।

 

Link copied