Notice

‘বাংলাদেশে মায়ানমার সম্পর্ক’ প্রকল্পে গবেষণা শিক্ষানবীশ (ইন্টার্ন) সন্ধান

Published July 9, 2025 Centre for Advanced Research in Arts and Social Science (CARASS)
All Notices

গবেষণা শিক্ষানবীশ (ইন্টার্ন) সন্ধান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস (CARASS)--এ ‘বাংলাদেশে মায়ানমার সম্পর্ক’ শীর্ষক একটি গবেষণা প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। । এই গবেষণায় গবেষণা শিক্ষানবীশ হিসেবে অংশগ্রহণ করতে  আগ্রহীদের যোগ্যতা ও দায়িত্ব হবে নিম্নরূপ:

অংশ গ্রহণের যোগ্যতা

১। ন্যূনতম স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।

২। বাংলা ও ইংরেজিতে বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।

৩। কম্পিউটার সংক্রান্ত (বাংলা ও ইংরেজিতে টাইপিং, ওয়েব পেজ ব্যবহার ইত্যাদি) কাজে দক্ষ হতে হবে।

দায়িত্ব

১। প্রুফ দেখা ও গ্রন্থ সম্পাদনা কাজে সহায়তা করা।

২। প্রয়োজনীয় প্রশাসনিক কাজ সম্পাদন।

কর্মঘন্টা

৫ মাস (সপ্তাহে ২০ ঘন্টা)।

আগ্রহী প্রার্থীকে আগামী ১৫ জুলাই, ২০২৫ এর মধ্যে carass@du.ac.bdএই ঠিকানায় Curriculum Vitae (CV) সহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন পত্রের Subject line এ Internship লিখতে হবে।

Link copied