Notice

২৭ জুলাই- ৩ আগস্ট , ২০২৫ Research Methodology: Foundations and Frameworks প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান।

Published July 7, 2025 Centre for Advanced Research in Arts and Social Science (CARASS)
All Notices

বিজ্ঞপ্তি

বিষয়: Research Methodology: Foundations and Frameworks প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান।

Center for Advanced Research in Arts and Social Sciences (CARASS)--এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নবীন অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্যে আট দিনব্যাপী Research Methodology: Foundations and Frameworks  শীর্ষক প্রশিক্ষণ কোর্স আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। স্বনামধন্য ও অভিজ্ঞ গবেষকদের দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে।

কোর্স আরম্ভের সম্ভাব্য সময়: ২৭ জুলাই- ৩ আগস্ট , ২০২৫ প্রতি কর্মদিবসে দুপুর ০৩:০০ টা থেকে ০৪:৩০ টা পর্যন্ত CARASS  ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কোর্সে Research Concept, Quantitative, Qualitative  Mixed Research Approaches, Information Management, Research Report Writing প্র্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।

প্রশিক্ষণ ফি:  ১,২০০/ (এক হাজার দুইশত) টাকা।

প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্যে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ কর্তৃক সরবরাহকৃত পরিচয়পত্র (হল/বিভাগ/লাইব্রেরী কার্ড) এবং সর্বশেষ পরীক্ষা পাসের মাকসীর্টের ফটোকপিসহ আপনার বিভাগ/ইনস্টিটিউট/হল থেকে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ১৫ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার জন্যে অনুরোধ করা হচ্ছে।

কক্ষ নং ৩০২, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS), টিএসসি কম্পাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ই-মেইল: carass@du.ac.bd; https://www.du.ac.bd/profile/303

আসন সংখ্যা (৬০ জন) সীমিত।

 

সম্মানান্তে,

স্বা/-

(অধ্যাপক ড. আশফাক হোসেন)

পরিচালক

Link copied