Notice

Research Paradigms and Advanced Methodology in Arts and Social Sciences প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান

Published September 23, 2024 Centre for Advanced Research in Arts and Social Science (CARASS)
All Notices

সংশোধিত বিজ্ঞপ্তি

বিষয়: Research Paradigms and Advanced Methodology in Arts and Social Sciences প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান।

Center for Advanced Research in Arts and Social Sciences (CARASS) বিশ্ববিদ্যালয় পর্যায়ের নবীন শিক্ষক, মাস্টার্স/এম.ফিল./পিএইচ.ডি গবেষণায় আগ্রহী এবং তরুণ গবেষকদের জন্যে দুই সপ্তাহব্যাপী Research Paradigms and Advanced Methodology in Arts and Social Sciences শীর্ষক প্রশিক্ষণ কোর্স আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। স্বনামধন্য ও অভিজ্ঞ গবেষকদের দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে।

কোর্স আরম্ভের সম্ভাব্য সময়  ২০-৩১ অক্টোবর, ২০২৪ প্রতি কর্মদিবসে দুপুর ২:৩০ থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত CARASS ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কোর্সে Research Concept, Research Paradigms: Ontology, Epistemology, Literature Review, Data Collection Tools, Quantitative & Qualitative Method, Historical Research Methodology, Mixed Research Approaches, Action Research, Research Ethics, Research Report and Dissertation Writing, Referencing and Citation প্র্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।

প্রশিক্ষণ ফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, গবেষকদের জন্যে:  ১,০০০/- ( এক হাজার) টাকা; অন্যান্যদের জন্যে: ৩,০০০/- (তিন হাজার ) টাকা।

আপনার বিভাগ থেকে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহীদের আগামী ১৬ অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হচ্ছে।

কাজী সামিও শীশ, সিনিয়র রিসার্চ ফেলো, কক্ষ নং ৩১১, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস  (CARASS), টিএসসি কম্পাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ই-মেইল: carass@du.ac.bd;

https://du.ac.bd/profile/303

আসন সংখ্যা সীমিত।

সম্মানান্তে,

স্বা/-

(অধ্যাপক ড. আশফাক হোসেন)

পরিচালক

Link copied