Notice

Research Methodology: Foundations and Frameworks প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান।

Published October 28, 2024 Centre for Advanced Research in Arts and Social Science (CARASS)
All Notices

বিষয়: Research Methodology: Foundations and Frameworks প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান।

Center for Advanced Research in Arts and Social Sciences (CARASS)  বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের (প্রমানক সাপেক্ষে) জন্যে এক সপ্তাহব্যাপী Research Methodology: Foundations and Frameworks শীর্ষক প্রশিক্ষণ কোর্স আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। স্বনামধন্য ও অভিজ্ঞ গবেষকদের দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে।

কোর্স আরম্ভের সম্ভাব্য সময়  ১৭-২১ নভেম্বর, ২০২৪ প্রতি কর্মদিবসে দুপুর ৩:০০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত CARASS ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ Research Concept, Quantitative, Qualitative  Mixed Research Approaches, Research Report Writing প্র্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।

প্রশিক্ষণ ফি:  ৫০০/- (পাঁচ শত টাকা)

আপনার বিভাগ থেকে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ৩১ অক্টোবর - ৭ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হচ্ছে।

কাজী সামিও শীশ, সিনিয়র রিসার্চ ফেলো, কক্ষ নং ৩১১, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS), টিএসসি কম্পাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ই-মেইল: carass@du.ac.bd;

https://www.du.ac.bd/profile/303

আসন সংখ্যা (৫০ জন) সীমিত।

সম্মানান্তে,

স্বা/-

(অধ্যাপক ড. আশফাক হোসেন)

পরিচালক

 

Link copied