মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আগামী ১ ডিসেম্বর ২০২৬ মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হবে। বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ঐ দিন সকাল ৮:৪৫টায় অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হবেন। সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিজয় র্যালিটি শুরু হবে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী র্যালিতে অংশগ্রহণ করবেন। র্যালিটি টিএসসি হয়ে স্মৃতি চিরন্তনে পৌঁছাবে। এরপর বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। এই বর্ণাঢ্য বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

১৭/১১/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়