ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে “Professional Certificate Course on Applied AI for Central Bank Officials ” শীর্ষক কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান গতকাল ১৪ অক্টোবর ২০২৬ বুধবার বিভাগীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

১৫/১০/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়