ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময়সীমা তিন (০৩) দিন বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ২০২৬ রাত ১২:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
উল্লেখ্য, আজ ২৩ নভেম্বর ২০২৬ তারিখে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল পরিবর্তনের কারণে নতুনভাবে আবেদনের যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ দিতে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

২৩/১১/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়