বিজ্ঞান অনুষদ-এর উদ্যোগে অনুষদ সভার সদস্যনন এরূপ শিক্ষকগণদের (প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক) নিয়ে আগামী ২৯ অক্টোবর, ২০২৬ তারিখ বৃহস্পতিবার দুপুর ১২:০০ বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে (৪র্থ তলা) "ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং বিষয়ক কর্মশালা ২০২৬” শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় ডিন, বিজনেস স্টাডিজ অনুষদ অধ্যাপক আল-আমিন, মাননীয় ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং মাননীয় ডিন, জীব বিজ্ঞান অনুষদ অধ্যাপক ড. মো. আবদুল করিম। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মোফাজ্জল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।