পিএইচডি গবেষক মোছা. সানজীদা পারভীন-এর উন্মুক্ত সেমিনার ০২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, দুপুর ১২:০০টায় ইতিহাস বিভাগের এ.আর. মল্লিক লেকচার হলে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন তত্ত্বাবধানে গবেষণারত মোছা. সানজীদা পারভীন ‘Partition of India and Migration and their Impact on the 1970 Elections: The cases of Jashore and Khulna' শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং ইতিহাস বিভাগের এমফিল ও অন্যান্য পিএইচডি গবেষকগণ উপস্থিত ছিলেন। সেমিনারটি পরিচালনা করেন অধ্যাপক এম. এ কাউসার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস। অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন। উপস্থাপনার পর একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।