Latest News

ক্রিমিনোলজি বিভাগে ০৪ (চার) দিন ব্যাপী "Applied Forensic Week" উদযাপন

Published January 28, 2026 Department of Criminology
All Latest News

ক্রিমিনোলজি বিভাগের উদ্যোগে ২৬ জানুয়ারি ২০২৬ ইং (সোমবার) থেকে ২৯ জানুয়ারি ২০২৬ ইং (বৃহস্পতিবার) পর্যন্ত বিভাগে "Applied Forensic Week" এর আয়োজন করা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে ২৬, ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি ক্রিমিনোলজি বিভাগের ৮৩৯ নং শ্রেণিকক্ষে নান কর্মসূচী গ্রহণ করা হয়। ২৬ জানুয়ারি ২০২৬ ইং সোমবার ক্রিমিনোলজি বিভাগের বি. এস. এস. সম্মান ৯ম ব্যাচ ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কাজের অংশ হিসেবে সকল শিক্ষার্থীদের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), বাংলাদেশ পুলিশ এর ল্যাব পরিদর্শনের জন্য নিয়ে যাওয়া হয়।

২৭ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত Forensic Science বিষয়ক সেমিনার সিরিজ অনুষ্ঠিত হয়, যেখানে মূল বক্তা হিসেবে জনাব বদরুন্নেসা, রাসায়নিক পরীক্ষক, ক্যামিকেল ল্যাব, বাংলাদেশ পুলিশ, সিআইডি, মহাখালী, ঢাকা এবং জনাব এ এইচ এম ফজলে রাব্বী, পরিদর্শক ও ফরেনসিক বিশেষজ্ঞ, ফরেনসিক বিভাগ, বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা। বিশেষজ্ঞরা Application of Forensic Tools in Criminal Investigation এবং  Forensic Labrotary Based Chemical Analysis বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাত্ত্বিক জ্ঞান প্রদান শেষে বিভাগের Criminal Analysis and Forensic Lab -এ ব্যবহারিক কার্যক্রম সম্পন্ন করেন। উপস্থিত শিক্ষার্থীরা বিপুল আগ্রহের সাথে উক্ত সেশনগুলোতে অংশগ্রহণ করেন। 

"Applied Forensic Week" এর শেষদিন একটি উত্তেজনাপূর্ণ কুইজ সেশন দিয়ে প্রোগ্রামটি সমাপ্ত হয়। কুইজে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

Link copied