পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ক্রিমিনোলজি বিভাগের "ইফতার মাহফিল ২০২৬" গত ০৭ মার্চ ২০২৬ ইং তারিখ (শনিবার) বিভাগের করিডোরে অনুষ্ঠিত হয়। বিভাগের সম্মানিত শিক্ষকগণ এবং সকল নিয়মিত, প্রফেশনাল প্রোগ্রাম এবং সম্মানিত অ্যালামনাইদের স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে বিভাগের ইফতার মাহফিল সফলভাবে উদযাপিত হয়। এসময় বিভাগের নিয়মিত ম্যাগাজিন "আল ইহতিসাব" -এর ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।